নিরাপত্তা ও গোপনীয়তা নীতি (Privacy Policy)

নীতিমালা ও তথ্য সুরক্ষা

আমাদের প্রদানকৃত তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত রাখা হয়, তা নিচে স্পষ্টভাবে তুলে ধরা হলো।

শর্তাবলী (Terms)গোপনীয়তা নীতি (Privacy)
Data Collection

১. তথ্য সংগ্রহ

ব্যবসায়ীর তথ্য

ব্যবসা যাচাই-বাছাই, মূল্যায়ন ও রিপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় আর্থিক নথিপত্র, ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট এবং মালিকানা সংক্রান্ত বিবরণ আমরা সংগ্রহ করে থাকি।

গ্রাহক / সদস্যের তথ্য

গ্রাহকের নাম, যোগাযোগের নম্বর (ফোন নাম্বার), ঠিকানা এবং প্রোফাইল তথ্য আমরা সংরক্ষণ করি।

Data Usage

২. তথ্যের ব্যবহার

যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ রিপোর্ট প্রদান করা: ব্যবসায়িক তথ্যের সত্যতা নিশ্চিত করে বিনিয়োগকারীদের জন্য নিরপেক্ষ ও কার্যকর মূল্যায়ন প্রস্তুত করা।

অনাকাঙ্ক্ষিত প্রতারণা, জালিয়াতি বা অপব্যবহার প্রতিরোধ করা: জালিয়াতি ও মিথ্যা তথ্যের ঝুঁকি রুখতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রক্রিয়া পরিচালন।

Security & Privacy

৩. তথ্য সুরক্ষা ও গোপনীয়তা

আমরা কোনো সদস্য বা ব্যবসায়ীর ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর বা স্পর্শকাতর নথিপত্র কোনো তৃতীয় পক্ষ বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি, ভাড়া বা শেয়ার করি না

গ্রুপের কোনো সদস্য যেন অন্য কোনো সদস্যের নম্বর সংগ্রহ করে অনাকাঙ্ক্ষিত অফার বা মেসেজ পাঠাতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়। এমন আচরণ ধরা পড়লে সেই নাম্বার ব্লক ও রিপোর্ট করে আমাদেরকে সাথে সাথে জানাবেন

Member Responsibilities

৪. সদস্যদের দায়িত্ব

আমাদের প্রস্তাবিত প্রতিষ্ঠানের বাহিরে অনলাইনে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন ও Whatsapp এ লোভনীয় মেসেজ দিলে সেটি পূর্ণাঙ্গ যাচাই বাছাই না করে অর্থনৈতিক লেনদেন করবেন না। প্রয়োজনে কনসালট্যান্সি সেবা গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করুন

গ্রুপের কোনো সদস্যের মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘিত হলে বা অনাকাঙ্ক্ষিত বার্তা পেলে অবিলম্বে অ্যাডমিনদের অবহিত করুন

সুদ মুক্ত ভাবে সমৃদ্ধির লক্ষ্যে আপনারা, আমরা এবং ব্যবসায়ীরা সকলে একে অন্যের সাথী। তাই একে অপরের প্রতি সহযোগিতা ও আস্থার সম্পর্ক বজায় রাখুন। কেউ যদি প্রতারণা করে তার ব্যাপারে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন।

বিনিয়োগের সুস্থ পরিবেশ নিশ্চিতে ভালো কাজে একে অন্যের সহযোগী হন। সুদ ও প্রতারণার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন। আমাদের সকলের অংশগ্রহণে একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে।

নিয়ম ও শর্তাবলী

আমাদের সাধারণ শর্তাবলী (Terms) দেখুন

প্ল্যাটফর্মের সুযোগ গ্রহণ ও ব্যবহারের সাধারণ শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানুন।

শর্তাবলী পড়ুন
গোপনীয়তা সংক্রান্ত কোনো জিজ্ঞাসা?

আমরা আপনার তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ।