স্বচ্ছ ও বিশ্বস্ত হালাল বিনিয়োগ পরিবেশ
আমরা সুদ ও অনিয়মমুক্ত সুস্থ অর্থনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগকারী ও উদ্যোক্তা উভয়ের অধিকার ও স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।
আমরা নিজেরা ব্যাক্তিগতভাবে কোনো প্রকার বিনিয়োগ গ্রহণ করি না।
বিনিয়োগ বৃদ্ধি শুধুমাত্র ব্যবসায়িক তথ্য যাচাই-বাছাই ও নিরপেক্ষ মূল্যায়ন রিপোর্ট (Evaluation Report) প্রস্তুতকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আমরা কোনো আর্থিক প্রতিষ্ঠান নই এবং নিজেরা কোনো বিনিয়োগ বা আমানত গ্রহণ করি না।
ব্যাবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পরই কেবল মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করি।
উদ্যোক্তার সততা, ব্যবসায়িক ট্র্যাক রেকর্ড, আর্থিক বিবরণী, ট্রেড লাইসেন্স এবং মাঠপর্যায়ের বাস্তবতা কঠোরভাবে যাচাই করার পরই প্রতিটি প্রকল্পের বিস্তারিত মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করা হয়।
অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ক্রাউড ফান্ডিং করা ব্যবসা, MLM, ইনস্যুরেন্স, ভূমি দস্যুতা, সুদের সাথে ইচ্ছাকৃত জড়িত কোনো প্রতিষ্ঠান আমরা মূল্যায়ণ করি না।
শরীয়াহ ও আইনগতভাবে প্রশ্নবিদ্ধ যেকোনো ব্যবসা মডেল সম্পূর্ণভাবে আমাদের আওতাবহির্ভূত। আমরা শুধুমাত্র স্বচ্ছ, বাস্তবমুখী ও হালাল উৎপাদনশীল ব্যবসার সাথে সম্পৃক্ত থাকি।
যেসকল প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা আশঙ্কাজনক, মালিক ব্যবসা অযোগ্য, ব্যক্তিগত জীবনে অসৎ বা যাদের বিরুদ্ধে অসদাচরণের সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদেরকে গ্রহণ করা হবে না।
ব্যবসার পাশাপাশি উদ্যোক্তার সততা ও দায়বদ্ধতা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। অদক্ষ বা অনৈতিক আচরণের প্রমাণ থাকলে কোনো ব্যবসা মূল্যায়ন তালিকায় স্থান পাবে না।
সুদ মুক্ত বিনিয়োগে ব্যাবসা ঝুঁকি থাকবেই। বিনিয়োগকারীকে বিনিয়োগজনিত ক্ষতি বা সিদ্ধান্তের দায় নেবার মানসিকতা রাখতে হবে।
হালাল ব্যবসায় শতভাগ নিশ্চয়তা বলে কিছু নেই; লাভ ও ক্ষতির সম্ভাবনা উভয়ই বিদ্যমান। তাই প্রতিটি বিনিয়োগকারীকে নিজ বিবেচনায় ঝুঁকি পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
আমাদের গোপনীয়তা নীতি (Privacy Policy) দেখুন
আমরা কিভাবে তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত রাখি সে সম্পর্কে বিস্তারিত অবগত হতে নীতিমালা পেইজটি পড়ুন।
আমাদের সাপোর্ট টিম সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত।